Name
Ghazi, Asif Salahuddin Lenin
Salam, Abdullah Bin
Deb, Rajib Kanti
Kabir, Raisul
Ahmad, Anis uddin
Hasan, Emran
Ferdous, Nurul
Rahman, Sadiqur
Rahman, Saidur
Shoeb, Muhammad
Ahsan, Md. Mahmud
Hossain, Md. Nur
Salehin,Mohammad Nazmuz
Abdullah, Md. Shoeb
Hayder, Hasin
Cert. date
Jul 23rd, 2009
Jul 23rd, 2009
Jun 29th, 2009
May 5th, 2009
Mar 24th, 2009
Mar 11th, 2009
Feb 16th, 2009
Jan 28th, 2009
Dec 4th, 2008
Sep 15th, 2008
May 5th, 2008
Jan 29th, 2007
Aug 31st, 2006
Aug 15th, 2006
Jun 6th, 2006
Company
SelfEmployed
ibacs
BJIT
BrainStation-23
RBS
RBS
RBS
Informatix Software
Greenland IT
I2WE Inc
I2WE Inc
TigerIT BD Ltd
I2WE, Inc.
I2WE Inc
উপরের তালিকাটি দেখে প্রশ্ন জাগছে কেন বা কি? তাইনা?
তালিকাটি হচ্ছে, বাংলাদেশের সব পিএইচপি প্রোগ্রামারের, যারা পিএইচপি’র কোম্পানী(Zend) থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন সময়ে। তালিকার সবার শেষে রয়েছে এই ব্লগেরই(প্রথম আলো এবং সামহোয়্যারইন ব্লগ এ এটি পোস্ট করার জন্য লিখিত) কারিগরী নির্মাতা হাসিন হায়দারের নাম। তার মানে তিনিই প্রথম বাংলাদেশের ছেলে যে এই সার্টিফিকেট এনেছেন। এই সার্টিফিকেটটি এখন অনেক ডিমান্ডিং। দেখতেই পাচ্ছেন, মাত্র ওরা ১৫জন(পোস্টটি প্রথম রচনা করা হয় নভেম্বর ২০০৮, তখন ৬জন জেডসিই ছিলেন বাংলাদেশে) আছে তালিকায়। সুতরাং এখানে নাম লেখাতে পারলে আপনিও হয়ে যাবেন কেউ-কেটা।
ZCE কী?
Zend Certified Engineer. পিএইপি ভাষাটি প্রথম ডাচ নাগরিক Rasmus Lerdorf অবতারণা করেন। পরে ইজরাঈলী দুই ছাত্র Zeeve Suraski আর Andi Gutmans একে এর বর্তমান রূপ দেন তাদের নামানুসারে পিএইচপি কোম্পানি’র নাম হয়েছে জেন্ড।
পিএইচপি কীভাবে শিখবো?
পিএইচপি শেখার জন্য আপনাকে খুব কষ্ট করতে হবে না। এটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে অনেক সোজা। ধরা-বাধা নিয়ম মেনে লিখতে হয়না(শুরুতে), তাই খুব তাড়াতাড়ি এটি রপ্ত করে ফেলা যায় এবং শুরু করা যায় ম্যাজিক। ইয়াহু ফিন্যান্স, ফেসবুক এই পিএইচপি দিয়েই রচিত। অনেক অনেক প্রোগ্রামারগণ আজ এই ফেসবুকের জন্য অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, পিএইচপি মাইএসকিউএল দিয়ে। এখানে দেখুন, ১৫জন জেন্ড সার্টিফাইড প্রোগ্রামারের ৪জনই i2we নামক কোম্পানিটিতে কর্মরত। আইটুউয়ি হচ্ছে ফেসবুকের অ্যাপ্লিকেশন বানানোর আমেরিকাভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রোগ্রামারগণ কিন্তু বাংলাদেশেই থাকেন! যার যার বাড়িতে
এর আগে, ZCE ৪জন কাজ করতেন একই ভাবে Trippert Lab নামক ভ্রমণ বিষয়ক একটি আমেরিকান কোম্পানীর বাংলাদেশ শাখায়। শাখাটি গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল হাসিন হায়দারের। একটা সহজ সমীকরণ কিন্তু করে দেয়া যায়, আপনি ZCE হতে পারলে এমন লোভনীয় চাকরী কিন্তু নিশ্চিত!
তাতো বুঝলাম শেখা শুরু করবো কোথায়, কীভাবে?
জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে পিএইচপি’র একটি কোলাবোরাটিভ বই লেখা হচ্ছে, যাতে অসংখ্য নিবেদিত প্রাণ পিএইচপি প্রোগ্রামারগণ বাংলায় একটি বই লিখছেন। আপনি এই বইটি অনুসরণ শুরু করতে পারেন।
পিএইচপি শেখা শেষ হলে টেস্ট দিয়ে দেখতে পারেন।
পিএইচপি একটি ওপেন সোর্স সফটওয়্যার। আপনিও এতে অবদান রাখতে পারেন। ঠিক যেমনটি করে উইকিপিডিয়া লেখা হয়, সবাইকে নিয়ে।
পিএইচপি একটি তুমুলভাবে জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ভাষা। এই সামহোয়্যারইন ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগ বা জুমলা ইত্যাদি সব তৈরি হয়েছে মূলত পিএইচপি ভাষায়।
Zend Certified Engineer – Facts:
* বিশ্বে মোট ZCE এর সংখ্যা : 4752(বাংলাদেশে ১৫টি)
* ১০০% প্রোগ্রামারের তাদের ZCE পরীক্ষা ও সনদ এর অভিজ্ঞতা সুখকর।
* ৫০% প্রোগ্রামার তাদের ব্যক্তিগত বা বাণিজ্যিক ওয়েবসাইটে তাদের স্বীকৃতির ZCE লোগো প্রদর্শন করে থাকেন।
* ৪৯% প্রোগ্রামার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন অর্জন করেছেন।
* ২৫% প্রোগ্রামারের আয়/বেতন বেড়েছে এই সার্টিফিকেট পাবার পর।
* ৭৭% প্রোগ্রামার অন্যদেরকেও ZCE নিতে উদ্বুদ্ধ করেছেন।
২৬শে জুলাই ২০০৪ থেকে এই ZCE প্রোগ্রাম শুরু হয়। এক বছরে ২৮শে জুলাই ২০০৫ নাগাদ ZCE এর সংখ্যা বিশ্বজুড়ে দাঁড়ায় ৪০০জন। এর ফলে এন্টারপ্রাইজ পর্যায়ে PHP প্রোগ্রামার নিয়োগের একটি মাপকাঠি হয়ে দাঁড়ায় এই সার্টিফিকেট। সাধারণত ৮০ থেকে ৮৫ভাগ প্রোগ্রামার পরীক্ষা দিয়েই পাশ করে যায়, কেননা তারা আগেই যথেষ্ট পড়াশোনা ও দক্ষতা অর্জন করে তবেই পরীক্ষা দিয়ে থাকেন। Daniel Kushner জেন্ড এর শিক্ষা পরিচালক, এক সাক্ষাৎকারে জানান, প্রোগ্রামারকে ZCE অর্জন করতে নিদেনপক্ষে এক বছরের কার্যক্ষেত্রে পেশাদারী প্রক্রিয়ায় পিএইচপি প্রোগ্রামিংএ অভিজ্ঞ হতে হবে।
×× XML & Web Services
×× Basic Language
×× Security
×× Web Features
×× Functions
×× String Manipulation and Regular Expressions
×× Database Access
×× Streams and Network Programming
×× OOP
×× Design
×× Arrays
×× PHP 4/5 differences
এসব বিষয়ে বিশদ জ্ঞান থাকতে হবে। বই, সাধারণ প্রশিক্ষণ বা চর্চা কোনোটিই যথেষ্ট নয় ব্যবহারিক এসব জ্ঞানার্জনে। জেন্ড তাদের স্টাডি গাইড পড়ারও পরামর্শ দিয়ে থাকে। এটি অনেক তথ্যে ভরপুর। উপরে উল্লেখকৃত সকল বিষয়ে গভীর তথ্যাদি দেয়া আছে। বইটি পড়ে প্রোগ্রামাররা ZCE অর্জন করতে না পারলেও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারবেন উন্নততর প্রোগ্রামিং পদ্ধতির প্রয়োগের মাধ্যমে। যেকোনো ZCE কে জিজ্ঞেস করলে তারাও এতে সম্মতি দেবেন। পরীক্ষার প্রশ্নের ধরণ নৈর্ব্যক্তিক : তাতে যেকোন একটি(রেডিও বাটনে), একাধিক উত্তর(চেকবক্সে) বা কয়েকটি শব্দে লিখে উত্তর দিতে হতে পারে।
প্রথম আলো ব্লগের কারিগরী বিভিন্ন ব্যাপার ও খুঁটি-নাটি জানতে ক্লিক করুন।
পিএইচপি ও এ সংক্রান্ত অনেক অনেক দরকারী ই-বুক পেতে যেতে পারেন এখানে অথবা Flazx.com।
আরো পড়ুন : Tutorialized, GoodPHPTuts, ZendIsHacked, Becoming A kickAss ninja of PHP
, Boolean Dreams
ZCE দের মতামত: সাদিকুর রহমান, সাইদুর রহমান (বিজন), মাহমুদ আহসান, শোয়েব আব্দুল্লাহ, হাসিন হায়দার
এটি আরো বিস্তারিতভাবে পোস্ট করা হয়েছে সামহোয়্যার ইন ব্লগে
[পোস্টটি পূর্বে প্রথম আলো ব্লগে প্রকাশ করেছিলাম] আপডেটকৃত: 25শে জুলাই, রাত ৩:০৩
সম্প্রতি জেডসিই সার্টিফাইড হবার উপায়গুলো নিয়ে আরো বিস্তারিত আরেকটি পোস্ট করেছি এখানে: Preparing for the ZCE exam | An ultimate Guide
Tags: পিএইচপি, ফেসবুক, ফেসবুক অ্যাপ্লিকেশন, মাইএসকিউএল, i2we, Smart, Tips, WebDev, ZCE, Zend


List Ta Share Korar Jonno DonnoBadh ….Apnar Name dekhbo Kobe?
খুব শিগগীর দেখবেন আশা করি… দোয়া করবেন।
হা হা হা, পিএইচপি এর বাংলা বই লেখাও হবে না। শেখাও হবে না
কেনো লেখা হবে না কেনো? সবাই মিলে লিখে ফেললেই লেখা হবে
১ বছর হয়ে গেল ;’(
Very nice and helpful resource for the thirsty guys of Zend Certification… [including me
]
Why dont you sit for the exam? I already sat and failed with a close call
I think you are prepared and you should have a go.
Thanks
Failure is the pillar of success. You already have one, but I have no. Let me acquire at least one.
Not necessarily you’ll have to fail to earn a pillar. Sometimes failure is a pillar but not when you experience from others mistakes as well
I am interested to do a ZCE. But my university life is giving me very little time to dig deeper into php
If you are doing CSE. You’ll have the chance to have a look at PHP in the course. And while understanding OOP with Java(which is usual) please compare it with OOP PHP. That will help you go miles ahead
Watch videos at http://www.killerphp.com and http://www.nettuts.com on Basic PHP and OOP PHP as well.
I am not doing CSE. I am a BBA student. Thanks for the tips and links
আগে পড়েছিলাম। উপকারী লেখা…
অভিনন্দন লেনিন ভাই। শেষ পর্যন্ত তালিকায় আপনাকেও দেখতে পেলাম।
Congreats Lenin Vai for the 14th ZCE
Hey.. Nice blog. And very very helpful. I Think u put some new effect on your home page. ( Some black squares with a little white dot are falling like snow ) Which is a bit annoying while viewing the page. It is creating problem when i try to scroll down to the bottom of the page. Thanks anyways.
( N.B. I use google chorm )
আমার নাম আপডেট করেননি কেন?
আপনার নাম আপডেট করতে গেলে আপনার আগের সবারটাও করে আসতে হবে! এতগুলো কেমনে করবো?
কেউ কেটা হতে হলে ZCE দিতে হবে? LOL. ZCE company ZCE দিয়েছিল তো ??
কেউকেটা তাহলে হয়েই আছেন? ফান বোঝেন? আমি যাই লিখি তাতে ফান ঢোকানোর চেষ্টা থাকে। তবে একমাত্র আপনাকেই বোঝাতে হলো।
দুটি উদাহরণ দেবো: রাইটব্রেইন সুলিউশনের কর্ণধার এমরান হাসান, যিনি বাংলাদেশের প্রথিতযশা একজন ওয়েবপ্রোগ্রামার তিনিও এই টেস্ট দিয়েছেন। মিজানুর রহমান আরেক পিএইচপি গুরু বলে জানেন বাংলাদেশে অনেকেই তিনিও অতি সম্প্রতি জেডসিই হয়েছেন। তবে আপনি তাদের সমমানের বা কমবেশি ভালো জেনে থাকলে আপনার সার্টিফিকেটটি কোনো কাজে আসবে না। আমি লিখেছিলাম আমার নিজের অনুপ্রেরণা যোগাতে। একটু দেরিতে হলেও অনুপ্রেরণা কাজে লেগেছিলো।
Thank you
জুমলা করতে করতে সবই তো শিখছি দেখতিছি। একটা ভেজাল ছিল। এবস্ট্রাক্ট ক্লাস বুঝতাম না। গতকাল শিখলাম। আরো অনেক কিছু হয়তো যানি না। তবে আপনার লিস্টটা পড়ে সাহস পেলাম।
টুইটারে আপনারে প্রশ্ন করে ভালোই করেছি। ধন্যবাদ।
লেনিন ভাই আমি ও zce হতে চাচ্ছি। আমি এখনো পি এইচ পি ৪ নিয়ে কাজ করি এখন আমার প্রশ্ন হলো zce এক্সাম দিতে কত টাকা লাগে?
পিএইচপি৪ বলতে যদি প্রসেডিওরাল প্রোগ্রামিং বুঝিয়ে থাকেন তবে ঠিক আছে। কিন্তু যদি এখনো পিএইচপি৪ ব্যবহার করে থাকেন তবে তা খারাপ কথা। সব সার্ভারে এখন সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে।
জেডসিই করার জন্য OOP PHP অনুশীলন করা উচিৎ। এখন এক্সাম ফি ১৯৫ডলার খরচ লাগে।
লেনিন ভাই সমস্যা তো সেখানেই w3schools এ opp নিয়া তেমন কিছু নাই। পামু কই opp এর টিউটোরিয়াল?